বিপিএলের পঞ্চম আসরে শুরুটা দুর্দান্ত করেছে সিলেট সিক্সার্স। নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়েছে দলটি। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার মাঠে নেমেছে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। সিলেটের অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাসির হোসেন।

সিলেটের একাদশে দুটি পরিবর্তন এসেছে। শুভাগত হোম চৌধুরী ও ক্রিসমার সান্তোকির জায়গায় একাদশে ঢুকেছেন কামরুল ইসলাম রাব্বি ও দানুসকা গুনাথিলাকা। অন্যদিকে হোসেন আলির জায়গায় রাজশাহীর একাদশে ঢুকেছেন নিহাদুজ্জামান।

ঘরের মাঠে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস হারিয়ে শুভসূচনা করা সিলেট দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে পরাজিত করে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে পরাজিত হয় রাজশাহী কিংস।

এমএ