আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার আম্পয়ারের সিদ্ধান্তে রেগে যাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা গুণতে হচ্ছে তাকে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভঙ্গ করায় সাকিবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামেব সাকিব।
এদিন আম্পায়ার সাকিবের একটি এলবিডব্লিউর আবেদনে সাড়া না দিলে মেজাজ হারান তিনি। ফলে তাকে জরিমানা করা হয়।
সাকিব দোষ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তাকে জরিমানা করেন ম্যাচ রেফারি ওবায়দুল হক আজম।
জেডআই





