আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবসে মাঠে গড়াবে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ২ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যাচের আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর স্টেডিয়ামে ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সকাল সাড়ে দশটায়। সাবেক সব ক্রিকেটারদের সমন্বয়ে শহীদ মুস্তাক একাদশ ও শহীদ জুয়েল একাদশ নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার দু’টি দল ঘোষণা করেছে।

শহীদ মুস্তাক একাদশ : হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাজ্জাদ আহমেদ শিপন, ফারুক আহমেদ, এএম নাঈমুর রহমান দূর্জয় এমপি,নাসির আহমেদ নাসু, খন্দকার সাইদুল ইসলাম ইফি,হাসিবুল হোসেন শান্ত, আনোয়ার হোসেন মনির, খালেদ মাহদুম সুজন, হালিম শাহ, শাইফুল্লাহ জেম, এহসানুল হক সিজান, আব্দুল আতিক খান।

ম্যানেজার : তানভীর আহমেদ টিটু

শহীদ জুয়েল একাদশ : জাহাঙ্গীর আলম, জাবেদ ওমর বেলিম, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, সাজ্জাদ কাদির, মোহাম্মদ রফিক, আলমগীর কবির,সাইফুদ্দিন আহমেদ বাবু, সান্নুর হোসেন, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মনি ও মাহবুবুর রহমান সেলিম।

ম্যানেজার : আতহার আলী খান

উল্লেখ্য, শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুস্তাক আহমেদের প্রতি সম্মান জানাতে ১৯৭২ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন আজাদ বয়েজ ক্লাবের ক্রিকেটার জুয়েল।দেশ স্বাধীন হওয়ার একদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়েছিলেন তিনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অন্যদিকে, আজাদ ক্লাবের কর্মকর্তা মুস্তাক ২৫ মার্চের কালরাতে শহীদ হয়েছেন তারই প্রিয় ক্লাবের কাছাকাছি স্থানে; তখন আজাদ ক্লাব ছিল গুলিস্তানে।

জেডআই