নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছুটি নেওয়ায় এই সফরের দলে নেই সাকিব আল হাসান।

২০ সদস্যের এই দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে বাংলাদেশ দল কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। সূচি অনুযায়ী সিরিজ আরম্ভ হবে ২০ মার্চ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।

ওয়ানডে সিরিজ শেষ হলে আরম্ভ হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তবে পরিবর্তন করা হয়নি টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু। দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি আরম্ভ হবে ২৮ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং পহেলা এপ্রিল। বিডিক্রিকটাইম

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে
৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ,ওয়েলিংটন

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড

এমবি