ভারতের দেয়া ৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের হাল ধরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও সোহাইল খান।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে এক উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন শেহজাদ ১০ ও হ্যারিস সোহাইল (২৪)।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ সামির বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন ৬ রান করা ইউনিস খান।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে ভারত।

এদিন ভাগ্যের লড়াই টসে জয় পেয়ে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশন।

পাকিস্তান দল: আহমেদ শেহজাদ, ইউনিস খান, হারিস সোহাইল, মিজবাহ উল হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, সোহাইল খান, মোহাম্মদ ইরফান।

ভারত দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, উমেশ যাদব, মুহিত শর্মা, মোহাম্মদ সামি।

জেডআই