ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ড্যারেন সামি (৪) ও আন্দ্রে রাসেল (০)।

শুক্রবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সামির বল ঠেকাতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ডোয়াইন স্মিথ।

ওয়ানডাউনে মাঠে নামা স্যামুয়েলস (২) একটি সহজ রান আউট হন।

দলীয় ১৫ রানে দুই উইকেট হারানো ক্যারিবীয়দেরকে আশার আলো দেখান ক্রিস গেইল। উমেশ যাদবের এক ওভারে ১৪ রান তুলে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন।

গেইলকে বাড়তে দেননি মোহাম্মদ সামি। দলীয় ৩৫ রানে সামির বলে মুহিত শর্মার তালুবন্দী হন এই বিধ্বংসী ব্যাটসম্যান। ফলে মাত্র ২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২১ রান জমা করতেই শেষ হয়ে যায় তার ইনিংস।

ক্রিজে এসে উমেশ যাদবের প্রথম বলটি মোকাবিলা করতেই বোল্ড হয়ে যান রামদিন। ৩৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

দলীয় ৬৭ রানে লেন্ডি সিমন্স (৯) মুহিত শর্মার বলে উমেশের তালুবন্দী হয়। দলীয় খাতায় আর চার রান যোগ হতে বিদায় নেন মাঠে কিছুটা সময় স্থির হওয়ায় কার্টার। অশ্বিনের বলে মোহাম্মদ সামির বলে সাজঘরে ফেরার আগে ৪৭ বল খেলে ২১ রান করেন তিনি।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আজিঙ্কায় রাহানে, সুরেশ রায়না, ধোনি, জাদেজা, অশ্বিন, মুহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, স্যামুয়েলস, দিনেশ রামদিন, লেন্ডি সিমন্স, জোনাথন কার্টার, ড্যারেন সামি, আন্দ্রে রাসেল, হোল্ডার, কেমার রোচ ও জেরোম টেইলর।

জেডআই