এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। সোমবার প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী জকোভিচের পিছনে দ্বিতীয় স্থানে আছেন রজার ফেদেরার।

রোববার ইস্তাম্বুল ওপেনের শিরোপার মাধ্যমে ক্যারিয়ারের ৮৫তম এটিপি শিরোপা জয় করেছেন সুইস তারকা রজার ফেদেরার। এতে র‍্যঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার।

২৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ টানা ৪০ সপ্তাহের মত শীর্ষস্থানটি ধরে রেখেছেন। সুইস তারকার থেকে ৫ হাজারের বেশি র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তিনি এগিয়ে রয়েছে। চলমান মাদ্রিদ ওপেন মাস্টার্সে অবশ্য বিশ্রামের কারণে অংশ নিচ্ছেন না জকোভিচ। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্প্যানিশ তারকা রাফায়ের নাদাল জাপানী কেই নিশিকোলি এবং কানাডার মিলোস রাওনিককে পিছনে ফেলে চতুর্থ স্থানেই রয়েছেন।

শীর্ষ ২০ এটিপি র‌্যাঙ্কিং :

র‌্যাঙ্কিং - নাম - দেশ - রেটিং পয়েন্ট

১. নোভাক জকোভিচ - সার্বিয়া - ১৩,৮৪৫

২. রজার ফেদেরার - সুইজারল্যান্ড - ৮,৬৩৫

৩. অ্যান্ডি মারে - যুক্তরাজ্য - ৬১২০

৪. রাফায়েল নাদাল - স্পেন - ৫৩৯০

৫. কেই নিশিকোরি - জাপান - ৫২৮০

জেডআই