ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও পাঁচ উইকেট হারিয়ে চাপে আছে ভারত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ধোনি (১৩) ও জাদেজা (২)।
শুক্রবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০ রানে দুই উইকেট হারায় ভারত। জেরোম টেইলরের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ধাওয়ান (৯) ও রোহিত শর্মা (৭)।
বিরাট কোহলি ও আজিঙ্কায় রাহানে দলের হাল ধরলেও দলীয় ৬৩ রানে ভেঙে যায় তাদের জুটি। ৩৩ রান করে রাসেলের বলে স্যামুয়েলসের তালুবন্দী হন কোহলি।
রাহানের সঙ্গে জোট বেধে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন সুরেশ রায়না। কিন্তু কেমার রোচের বলে রামদিনের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন রাহানে (১৪)।
২২ রান করা রায়নাকে মাঠ থেকে বিদায় করে দিয়ে ভারতকে অস্বস্তিতে ফেলে দেন ডোয়াইন স্মিথ। এবারও ক্যাচ ধরেন রামদিন।
এর আগে ৪৪.২ ওভারে ১৮২ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় টস জয়ী ওয়েস্ট ইন্ডিজের।
ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সামির বল ঠেকাতে গিয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ডোয়াইন স্মিথ।
ওয়ানডাউনে মাঠে নামা স্যামুয়েলস (২) একটি সহজ রান আউট হন।
দলীয় ১৫ রানে দুই উইকেট হারানো ক্যারিবীয়দেরকে আশার আলো দেখান ক্রিস গেইল। উমেশ যাদবের এক ওভারে ১৪ রান তুলে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন।
গেইলকে বাড়তে দেননি মোহাম্মদ সামি। দলীয় ৩৫ রানে সামির বলে মুহিত শর্মার তালুবন্দী হন এই বিধ্বংসী ব্যাটসম্যান। ফলে মাত্র ২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২১ রান জমা করতেই শেষ হয়ে যায় তার ইনিংস।
ক্রিজে এসে উমেশ যাদবের প্রথম বলটি মোকাবিলা করতেই বোল্ড হয়ে যান রামদিন। ৩৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
দলীয় ৬৭ রানে লেন্ডি সিমন্স (৯) মুহিত শর্মার বলে উমেশের তালুবন্দী হয়। দলীয় খাতায় আর চার রান যোগ হতে বিদায় নেন মাঠে কিছুটা সময় স্থির হওয়ায় কার্টার। অশ্বিনের বলে মোহাম্মদ সামির বলে সাজঘরে ফেরার আগে ৪৭ বল খেলে ২১ রান করেন তিনি।
সামি ২৬ রান করে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত জ্যাসন হোল্ডারের ৫৭ রানের ইনিংসে ১৮২ রান সংগ্রহ করতে পারে তারা।
ভারতের বোলার মোহাম্মদ সামি সর্বোচ্চ তিনটি উইকেট পান।
জেডআই





