আগামীকাল মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসরের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।

আসরের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ‘ডি’ গ্রুপে রয়েছে তারা। তাদের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

কাল টুর্নামেন্ট শুরু হলেও ফাইনাল হবে ৯ জানুয়ারি। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটের বিজয়ী চার দল মুখোমুখি হবে সেমিফাইনালে।

কে কোন গ্রুপে

‘এ’ গ্রুপ : শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

‘বি’ গ্রুপ : সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।

‘সি’ গ্রুপ : বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস।

‘ডি’ গ্রুপ : আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এমআর