তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ।

৮ বলে ০ রান করেন মোস্তাফিজের লাফিয়ে উঠা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন উইল ইয়ং। এরপর ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজ ফিরিয়েছেন ফিন অ্যালেনকে (১২)। প্রথম স্লিপে ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে কিউইরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৩২। চাদ বয়েস ১০ আর হেনরি নিকোলস ৬ রানে অপরাজিত আছেন।

এমবি