দুটি আসরেই অংশ নেবে ৬টি দল। এর মধ্যে ৫টি দল সরাসরি খেলতে পারবে। একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে। নিশ্চিত ৫টি দল হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এছাড়া নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে। সদ্যসমাপ্ত আসরের মতো সেটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

গত শনিবার এসব তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটি ইনভাইটেশন ফর এক্সপেশন অব ইন্টারেস্ট (আইইওআই) একটি ডকুমেন্টে এই শিডিউল নিশ্চিত করেছে। সেখানে খেলার তারিখ ভেন্যুসহ সবকিছুই চূড়ান্ত করা হয়েছে।

এনএইচ