ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিতে পেরে খুবই আনন্দিত আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। বুধবার বেন স্পোর্টেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার উইনাইটেড থেকে কাতারী মালিকানাধীন পিএসজিতে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করেননি ২৭ বছর বয়ষী এ তারকা খেলোয়াড়।
তবে কাতারী স্পোর্ট ইনভেস্টমেন্ট গ্রুপেরই বেন স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে ডি মারিয়া বড় অর্থ খরচ করা পিএসজিতে যোগদান নিশ্চিত হওয়ায় নিজের আনন্দের কথা বলেন।
মঙ্গলবার দোহায় ডাক্তারী পরীক্ষায় পাস করা ডি মারিয়া বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তি করতে পেরে আমি আনন্দিত। কারণ এখানে আমাকে আনার জন্য ক্লাবটি সব কিছু করেছে।’
‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সব কিছু ঠিক থাকলে নিজের সব কিছু উজার করে দিতে আমি কঠোর পরিশ্রম করবো, আমরা অনেক শিরোপা জিতব।’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা বলেন, গত বছরের ট্রেবল জয় করা ক্লাবটির হয়ে কেবল ঘরোয়া নয় আরো বেশি আন্তর্জাতিক শিরোপা জিততে চান তিনি।
তিনি বলেন, পিএসজি ‘ফ্রান্সের সব ট্রফিই জিতেছে এবং এ ধরনের একটি বড় ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
‘আমার লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টারফাইনাল বাধা অতিক্রম করতে সাহায্য করা।’
গত তিন বছর চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টারফাইনাল থেকে (দুইবার বার্সেলোনা এবং একবার চেলসির কাছে পরাজিত হয়ে) থেকে বিদায় বিদায় নিতে হয়েছে পিএসজিকে এবং ইউরোপের সেরা ক্লাবের এ টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য ছিল ১৯৯৫ সালের সেমিফাইনাল খেলা।
আর্জেন্টাইন এ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে মাত্র এক মৌসুম খেলেছেন। এরপরই ক্লাবটি ৪৪.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে পিএসজিতে ছেড়ে দিতে রাজি হয়।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলা ডি মারিয়া ম্যানইউর হয়ে ৩২ ম্যাচে চার গোল করেছেন।
জেডআই





