বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস।

টস নামক ভাগ্য পরীক্ষায় বিজয়ী হয়েছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকার । তবে তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ১০.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান। ব্যাট করছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ। আউট হয়েছেন রনি তালুকদার ও ক্রিস গেইল।

এই ম্যাচে যারা জয় পাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। আর যারা হেরে যাবে তারা বিদায় নিবে।

এমকে