[b]সিডনি:[/b] অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য ভারতীয় শচিন টেন্ডুলকারকে প্রস্তাব দেয়া হয়েছিল বলে জানা গেছে। বিবিএল টি-২০ টুর্নামেন্টের দল সিডনি থান্ডার চলমান মৌসুমে তাদের হয়ে খেলার জন্য টেন্ডুলকারকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার সঙ্গে চুক্তিতে পৌঁছা সম্ভব হয়নি।
স্থানীয় সিডনি মনিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় গত ২৫ মাসে ১৯ ম্যাচে মাত্র একটিতে জয় পড়ে নিজেদের ভাগ্য ফেরাতে মরিয়া থান্ডার গত নভেম্বরে অবসরে যাওয়া এ কিংবদন্তীকে দলে পেতে ‘আকর্ষর্ণীয়’ প্যাভেজের প্রস্তাব দিয়েছিল।
অবসরে যাওয়া আরেক টেস্ট তারকা অস্ট্রেলিয়ার মাইক হাসির নেতৃত্ব থান্ডারে অধিনায়ক এলিস্টার কুকৈর সঙ্গে শচিনকেও পেতে চেয়েছিল দলটি। গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া টেন্ডুলকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত ছয় আসরে মোট ৭৮ ম্যাচ খেলেছেন এবং স্ট্রাইক রেট ছিল ১১৯। ব্যাটিং লাইন আপকে জাগিয়ে তুলতেই তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল থান্ডার।
এমনকি টেন্ডুলকারের সঙ্গে চুক্তি করতে ক্রিকেট নিউ সাউথ ওয়ালেস প্রদেশিক সরকারকেও ব্যবহার করেছিল। কিন্তু ক্রিকেট নিউ সাউথ ওয়ালসের পদ থেকে হরি হরিনাথ সরে দাঁড়ালে তাদের চেষ্টা থেমে যায়।
বিগ ব্যাশে বর্তমানে ভারতের কোন ক্রিকেটার না খেললেও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়া সিডনি থান্ডারের হয়ে শ্রীলংকার তিলকরত্মে দিলশান ও অজান্তা মেন্ডিজের মত এশিয়ান তারকারা খেলছেন। ডেভিড ওয়ার্নার, মাইক হাসি এবং ক্লাকের মত তারকারা দলে থাকলেও চলতি মৌসুমে দলটি এখন পর্যন্ত ভাল কিছু করতে পারেনি।