দলীয় ৭০ রানের মাথায় ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে ফেরান টাইগার এই পেসার। ২৩ রানে থাকা তিনি পুল শট খেলতে গিয়ে তাইজুলের দারুণ ক্যাচে ফিরে যান। তাতে খানিকটা স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে।
এই মুহুর্ত ভারতীয় দলের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩২৪ রান। ক্রিজে ব্যাট করছেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। এর আগে ভারতের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ দল।
তবে তৃতীয় দিনের শুরুতে এবাদত-মিরাজকে হারিয়ে অলআউট হয় টাইগাররা ১৫০ রানে। ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত।
এমআই





