ম্যাচের শুরু থেকে দুদলই লড়েছে বেশ। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে কিছুটা পার্থক্য গড়ে নিয়েছে ক্রোয়েশিয়া। এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে লুকা মদ্রিচের দল।
কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া-মরক্কো। আক্রমণ-প্রতি আক্রমণের প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া।
এমআই





