ঘোষিত এই ২৬ সদস্যের দলে কাতার বিশ্বকাপের ইতিহাস গড়া যে ৯ তারকা জায়গা পেয়েছেন, তাদের ওপর দলটির ভরসা অনেক। এই তালিকায় আছেন তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, ডিফেন্ডার নায়েফ আগের্ড, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং দলের অধিনায়ক আশরাফ হাকিমি। মূলত এই অভিজ্ঞ ফুটবলারদের চেনা ছন্দের ওপর ভিত্তি করেই উত্তর আমেরিকার মাঠে কৌশল সাজাবেন কোচ।
স্কোয়াড নির্বাচন নিয়ে কোচ মোহামেদ ওয়াহবি বলেন,‘আমরা মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আমাদের আছে, কিন্তু আমরা শুধু অতীত নিয়ে বেঁচে থাকতে পারি না। মরক্কোয় ফুটবল প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে এবং আমরা সবাইকে সমান সুযোগ দিতে চেয়েছি।’
মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার:
ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।
ডিফেন্ডার:
নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।
মিডফিল্ডার:
সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড:
আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।
এস