চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। ১৬১ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলংকা। তবে লাঞ্চ বিরতির আগে তাদের দুই উইকেট শিকার করেছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ১৭ রান নিয়ে সাঙ্গাকারা ও ৬ রান নিয়ে জয়াবর্ধনে অপরাজিত আছেন।
উদ্বোধনী জুটির করুনারত্নে দলীয় ৩৬ রানে সাজঘরে ফিরে যান। মাহমুদুল্লাহর বলে নাসিরের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১৫ রান করেন তিনি। আরেক ওপেনার কুসল সিলভাও মাহমুদুল্লাহর শিকারে পরিণত হন। ২৯ রান করা সিলভা এলবিডব্লিউর ফাঁদে পড়ায় ৪৯ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা। তবে ফের সাঙ্গা-মাহেলা ভয় রয়েই গেছে বাংলাদেশের।
প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৮৭ রান করেছিল সফরকারীরা। জবাবে ৪২৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।
ঢাকা,৭ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
দুই উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। ১৬১ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলংকা। তবে লাঞ্চ বিরতির আগে তাদের দুই উইকেট শিকার করেছে স্বাগতিকরা।