বিপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক শাহীদ আফ্রিদি।
টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের জন্য বুম বুম আফ্রিদির সিলেটকে করতে হবে ১৫২ রান।
ব্যাট হাতে কুমিল্লার আহেমেদ শেহজাদ সর্বোচ্চ ৪২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩২ রান আসে অলক কাপালির ব্যাট থেকে।
এছাড়া আসার যায়িদি ৩১ ও ইমরুল কায়েস ২৭। বল হাতে একটি করে উইকেট নেন আফ্রিদি, রুবেল ও শহিদ। রান আউটে কাটা পড়ে অন্য উইকেটটি।
আজকের ম্যাচটি কুমিল্লার জন্য যতোটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিলেটের জন্য। কারণ, এই ম্যাচে জয় পেলে শেষ চারে খেলার আশা জিইয়ে থাকবে সিলেটের।
এমকে





