চার বছরে মোট একশটির বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে টেস্ট খেলেছেন মাত্র পাঁচটি। এবার টেস্ট দলে নিয়মিত হতে চান গ্লেন ম্যাক্সওয়েল। এই বছরের শুরুতে ভারত সফরের দলে জায়গা পেয়েছিলেন। রাঁচী টেস্টে দুর্দান্ত এক শতক করে নির্বাচকদের আস্থার প্রতিদানও দেন এই ব্যাটসম্যান।
ভারতে ভালো খেলার কারণে বাংলাদেশ সফরেও ম্যাক্সওয়েলকে রেখেছেন নির্বাচকরা। এই সিরিজেও ভালো খেলার ধারাবাহিকতাটা বজায় রাখতে চান তিনি।তবে ম্যাড ম্যাক্সের যত ভয় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে।অস্ট্রেলীয় এই ব্যাটসম্যান মনে করছেন,
এই দুই টাইগার ক্রিকেটার ভালোই ভোগাবেন তাঁদের।
২০০৬ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তাই সাদা পোশাকে দুটি দেশের কোনো ক্রিকেটারেরই পরস্পরের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তবে সেটাকে বড় বাধা হিসেবে দেখছেন না ম্যাক্সওয়েল। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকেই নিজেদের জন্য বড় বাধা মনে করছেন তিনি। মুস্তাফিজ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘আইপিএলে মুস্তাফিজকে দেখেছি আমি। জানি সে কতটা বিপজ্জনক। তার সু্ইং ও স্লোয়ারগুলো মারাত্মক। এটা আমাদের জন্য চিন্তার বিষয়। খুব্ বেশি ম্যাচ না খেললেও্ সে দারুণ প্রতিভাবান।’
মুস্তাফিজের সঙ্গে সাকিব আল হাসানকে নিয়েও চিন্তায় রয়েছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। দলকে ব্যাটিং-বোলিং দু্ইভাবেই সাহায্য করে সে।’
তবে এবারের বাংলাদেশ পর্বটা স্মরণীয় করে রাখতে চান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভালো খেলতে চাই আমি। আরো বেশিক্ষণ সময় ধরে ব্যাটিং করতে চাই।’ টাইগার বোলারদের সামলাতে প্যাড ছাড়াই অনুশীলন করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। স্পিনারদের বিপক্ষে আরো বেশি ফোকাসড থাকার জন্যই এই পদ্ধতি বেছে নিয়েছেন তিনি। আশা করছেন, এই সফরে ভালো করে টেস্ট দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করবেন গ্লেন ম্যাক্সওয়েল।
আদর





