ভারতের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফুটবল লিগে সেমি-ফাইনালের টিকেট নিশ্চত করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শনিবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শেখ জামাল।শেখ জামালের একমাত্র জয়ের নায়ক সনি নর্দে। খেলার ২২ মিনিটে বক্সের বাঁ দিক থেকে নেয়া বল ফ্রি-কিক করলে বারের সাইডে লেগে বলটি জালে জড়ায় (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়াতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে উভয় দল। একের পর এক আক্রমণ করলেও গোলরক্ষক সর্তক থাকাতে কোনো বল জালে জড়ায়নি কোনো দলের। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমিন্ড ক্লাব।
প্রথম ম্যাচে কলকাতা মোহামেডানের কাছে ২-১ গোলে হেরে গেলেও পরের ম্যাচে সিকিম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল শেখ জামাল।
‘বি’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছে কলকাতা মোহামেডান। গ্রুপ রানার্স-আপ শেখ জামালের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় মোহনবাগান।
[b]ঢাকা,৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি .কম ) // এএস[/b]
খেলা
সেমি-ফাইনালের টিকেট নিশ্চত করলো শেখ জামাল
ভারতের ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের ফুটবল লিগে সেমি-ফাইনালের টিকেট নিশ্চত করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে শেখ জামাল।শেখ জামালের একমাত্র জয়ের নায়ক





