ডব্লউটিএ মন্ট্রিল হার্ডকোর্ট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা এবং চেক তারকা পেত্রা কভিতোভা। তবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ওঠেছেন মার্কিন কৃষ্ণকলি ও বিশ্ব র্যাতঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার সেরেনা উইলিয়ামস।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই রাশিয়ার একাটেরিনা মাকারোভার কাছে ৬-৪, ১-৬, ৬-২ গেমে হেরেছেন উইম্বলডনের বতর্মান চ্যাম্পিয়ন কভিতোভা। আর ফরাসি ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভাকে ৬-২, ৪-৬, ৬-২ গেম হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো।

কভিতোভা ও শারাপোভার বিদায়ের ক্ষণে ঠিকই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা। তিনি ৭-৫, ৬-৪ গেমে জিতেছেন লুসি সাফারোভার বিপক্ষে।

এদিকে রর্জাস কাপের তৃতীয় রাউন্ডে হেরেছেন বিশ্ব পুরুষ র্যানঙ্কিংয়ের এক নাম্বার নোভাক জকোভিচ। দুর্দান্ত ছন্দে থাকা জকোভিচের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা। তিনি ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জকোভিচকে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই