জমকাল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১৫। এবারের সবকটি খেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভেনুতে হবে।
রোববার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপুস্থিত ছিলেন হাবিপ্রবির ভিসি এবং ইবির ভিসি। প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে ১২টি বিশ্ববিদ্যালয়।
রোববার প্রথম দিনের প্রথম ম্যাচটি হয় স্বাগতিক ইবি এবং জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
খেলার শুরু থেকেই চাঙ্গা হয়ে ওঠে ইবি। নয় মিনিটের মাথায় বিল্লালের গোলে ১:০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৮ মিনিটের মাথায় রয়েলের গোলে ব্যাবধান বেড়ে দারায় ২:০ তে। শুরু হয় স্বাগতিকদের দাপট। হাফ টাইমের আগেই আরো এক গোলে ব্যবধান ৩:০ তে নিয়ে যায় মামুন।
হাফটাইম শেষে মাঠে ফিরে কয়েক সেকেণ্ডের মধ্যেই সফলতার মুখ দেখে স্বাগতিক দলের জুলফিকার হায়দার। পাঁচ মিনিট পার হতে না হতেই রয়েল আরো একটি গোলকরে তার জোড়া গোল পূর্ণ করে। সর্বশেষ রয়েলের জোড়া গোলের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ৫:০ ব্যাবধানে বড় জয় তুলে নেয়।
দিনের দ্বিতীয় খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় জয় লাভ করে। এ খেলাতেও রাবিকে ৫:০ ব্যবধানে পরাজিত করে ঢাবি।
দিনের তৃতীয় খেলায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।
এবারের আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ইবি, ঢাবি, রাবি, জাবি, চবি, জবি, শাবিপ্রবি, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করেছে।
এমকে





