আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান-শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩৬ রান করেছে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন আজহার (২৬) ও হাফিজ (১)। এর আগে ফখর জামান অর্ধশত করে আউট হন।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। আজকের ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে।

আগের দিন দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ভারত। ১৫ জুন দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।

শ্রীলঙ্কা দল: নিরোশান দিকভেলা, দানুস্কা গুনাথিলকে, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসেলা গুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, সুরঙ্গা লকমাল, লাসিথ মালিঙ্গা ও নুয়ান প্রদীপ।

পাকিস্তান দল: আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি ও জুনায়েদ খান।

এমবি