ভারতের অধিনায়ক অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু মাঠে তার বিরুপ আচরণ বরাবরই সমালোচনার জবাব জন্ম দেয়। উইকেট পরার পর আর সবার চেয়ে তার উদযাপটা একটু বেশিই ক্ষেপাটে হয়। প্রতিপক্ষ যেই হোক না কেন।
স্লেজিংয়ের বেলায় তার মুখটা বেশিই খারাপ হয়ে থাকে। মুখ থেকে বের হয় অশ্রাব্য গালি।
কোহলিকে নিয়ে এমন অভিযোগ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক কম্পটনের।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলছে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। ১ম টেস্ট ড্র হলেও ২য় ম্যাচে ভারত জিতেছে ১৫১ রানে।
লর্ডস টেস্টেও মারমুখি আচরণ করতে দেখা গেছে কোহলিকে। কটু কথা, দৃষ্টিকটু উদযাপন ছিল তার সঙ্গী। লর্ডস টেস্টের রেশ ধরে ৮ বছরের পুরোনো কথা টেনে এনেছেন কম্পটন।
২০১২ সালে কম্পটন কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছিলেন। সে ব্যাপারে এই ইংলিশ ক্রিকেটার টুইট করেন, ‘আমি জীবনেও ভুলব না, ২০১২ সালে কোহলি কী অশ্রাব্য ভাষায় আমাকে গালিগালাজ করছিল।
তখন আমার মনে হয়েছিল, এমন গালিগালাজ করে সে নিজেই নিজেকে ছোট করছে।
তখন আমার এটিও মনে হয়েছে, কোহলির তুলনায় শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন কিংবা জো রুটরা কতটা নম্র ও ভদ্র ক্রিকেটার।’
এইচএন





