হঠাৎ করেই কী যেন হয়ে গেল ফিল্ডারদের! একের পর এক সহজ ক্যাচ মাটিতে পড়ে গেল! নাসির, মোসাদ্দেকের পর ভালো ফিল্ডার হিসেবে পরিচিত সৌম্য সরকারও ক্যাচ ছাড়লেন।
অবশেষে নেই ব্রুমের দেওয়া দারুণ একটা ক্যাচ লুফে নিয়ে ক্যাচ মিসের ধারাবাহিকতায় ইতি টানলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। ৭৬ বলে ৭ বাউন্ডারিতে ৬৩ রান করা নেইল ব্রুমকে শিকার করে ক্যাচ মিস পুষিয়ে দিলেন নাসির হোসেন। ভাঙল ১৩৩ রানের বিশাল জুটি!
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ সবুজ উইকেটে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। কিউই দূর্গে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও তিনি শুরুতেই তোপ দেগেছিলেন। আজ তার প্রথম শিকার হয়ে সাকিব আল হাসানের তালুবন্দী হয়ে ফিরেন লুক রঞ্চি (২)। ৮২ রানে অপরাজিত ল্যাথামের সঙ্গী হয়েছেন রস টেইলর।
তবে মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভারেই কিউইদের প্রথম উইকটের পতন হতে পারত। কিন্তু সহজ ক্যাচ মিস করে ০ রানেই তাকে জীবন দেন দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামা নাসির হোসেন।
এরপর ল্যাথামের ৫১ রানে আরেকবার জীবন দেন মোসাদ্দেক। ইতিমধ্যেই ১০২ রানের জুটি গড়ে ফেলেছেন এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেটে ১৫৯ রান।
বাংলাদেশ দশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।
এমবি





