লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়কে যখন রান্নাঘরে দেখা যায় তখন সেটা নিয়ে আলোচনার আর অন্ত থাকে না। তবে এটা নিশ্চিত করে বলা যায় শখের বশে রান্না করেন নি মেসি।
বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামেন তিনি। তার করা জোড়া গোলে ভর করে বার্সেলোনা নিশ্চিত করেছে কোপা ডেলরের ফাইনাল। কিন্তু তার আগের দিনই কিনা সতীর্থদের সঙ্গে বাজি ধরে হেরে গেলেন মেসি।
আর সে কারণে ফুটবল মাঠের যাদুকরকে রান্নাঘরেও একবার ঢু মারতে হল। রান্না করে খাওয়াতে হল সতীর্থদের। ফুটবল মাঠের মতো রান্নায়ও জাদু দেখাতে পেরেছিলেন কিনা সেটা হয়তো ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসরাই ভালো বলতে পারবেন।
তবে বাজি ধরে যে মেসি হেরে গেছেন সেটা জানা গেল সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে। যেখানে মেসি লিখেছেন, ‘একটা বাজিতে হেরেছি। তাই আমাকে রান্না করতে হল।’
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
রাঁধুনী মেসি
লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়কে যখন রান্নাঘরে দেখা যায় তখন সেটা নিয়ে আলোচনার আর অন্ত থাকে না। তবে এটা নিশ্চিত করে বলা যায় শখের বশে রান্না করেন নি মেসি।