বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের অধিনায়ক নাসির হোসেন এ সিদ্ধান্ত নেন।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের দেশীয় টুর্নামেন্ট বিপিএল। পঞ্চম আসরের সূচনা দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক সিলেট সিক্সার্স।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান পঞ্চম আসরের উদ্বোধন করেন।

আর আগে ঢাকার অধিনায়ক সাকিব জানান, স্বাগতিকদের বিরুদ্ধে খেলায় চাপ থাকলেও জেতার পরিকল্পনা নিয়েই মাঠে নামছেন তারা।
অন্যদিকে সিলেট সিক্সার্সের দল পরিচালনার ভার নাসির হোসেনের কাঁধে। অধিনায়কত্ব উপভোগ করার কথা জানান তিনি।

ঢাকা ডায়নামাইটস
মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, আদিল রশিদ, মোহাম্ম শহিদ, সাকলাইন সজীব, আবু হায়দার রনি।

সিলেট সিক্সার্স
উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিসমার সান্টোকি।
জেড