দু’দলের মুখোমুখি লড়াই মানে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সাল থেকে ২০ বারের দেখায় ১৫টিতেই প্রোটিয়ারা জিতেছে। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এমআই