আগামী ২৪ আগস্ট ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

এর আগেই আজ ২০ আগস্ট (শুক্রবার) দেশটির ২ ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন।

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম।

২০ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে এই ২ ক্রিকেটারকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমান বন্দর থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় পা রেখেই সরাসরি হোটেলে চলে যান এই ২ কিউই ক্রিকেটার। সেখানে কোয়ারেন্টাইন করবেন তারা।

গত মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে ২ জনের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। একজন সিকিউরিটি অফিসার, আরেকজন কোভিড-১৯ প্রটোকল ম্যানেজার।

এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে প্রতিনিধি দল যাবতীয় সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে ২৪ অক্টোবর।

এজন্য আগেই এখানে এসে জৈব সুরক্ষা বলয়, হোটেল, হোটেল থেকে মাঠে যাতায়াত প্রক্রিয়া, হাসপাতাল, অনুশীলনের সুযোগসুবিধা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল।

আগামী ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টি । পরের ৪ টি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, প্রতিটি ম্যাচই হবে বিকেল ৪টায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

এইচএন