টাইগারদের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদউল্লার দুর্দান্ত ফিফটিতে লড়াই করার মতো এ পুঁজি পায় টাইগাররা।
নিউজিল্যান্ড ইনিংস: ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১০০ রান। আউট হয়ে ফিরে গেছেন নেইল ব্রুম (৬), কলিন মানরো (০), কোরি অ্যান্ডারসন (১৩), টম ব্রুস (৭)।
রানআউট হয়ে ফিরলেন ব্রুস: ইনিংসের ১১তম ওভারে মাশরাফির বলে রান নিতে গিয়ে রানআউট হন টম ব্রুস। ব্যক্তিগত ৭ রানে ফেরেন তিনি।
সাকিবের শিকার অ্যান্ডারসন: তৃতীয় শিকার হিসেবে কোরি অ্যান্ডারসনকে ফেরান সাকিব আল হাসান। সাকিবের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৩ রান করে সাজঘরে ফেরেন অ্যান্ডারসন।
রুবেলের পর মুস্তাফিজ চমক: বল হাতে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট পান বাংলাদেশি কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। তার বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মানরো।
দুর্দান্ত ক্যাচে ব্রুমকে ফেরালেন সাকিব: নিউজিল্যান্ড ইনিংসের শুরুতেই ওপেনার নেইল ব্রুমকে ফেরালেন সাকিব আল হাসান। রুবেল হোসেনের বলে বাউন্ডারি লাইন থেকে লাফিয়ে চমৎকার এক ক্যাচে কিউই ওপেনার ব্রুমকে ফেরান সাকিব।
বাংলাদেশ ইনিংস: ২০ ওভারে ১৪১/৮, নিউজিল্যান্ডের টার্গেট ১৪২
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, নিল ব্রুম, ম্যাট হেনরি, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার ও বেন হুইলার।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
এমবি





