বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। উদ্বোধনী ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ইকবাল ও দিলশান শুরুটা ভালোই করেছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক তামিম।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে চিটাগং করেছে ৩৮ রান।
দিনের প্রথম ম্যাচে চিটাগংয়ের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং দিলশান। রংপুরের হয়ে বোলিং শুরু করেন সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় আসরের প্রথম ম্যাচে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লড়ছে দুই দল। রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটায় মাঠে নামে দুই দল।
রংপুর রাইডার্স স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরাফাত সানি, মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, মোহাম্মদ মুরাদ খান, রাসেল আল মামুন, ড্যারেন স্যামি, লিন্ডল সিমন্স, সাচিত্রা সেনানায়েকে, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ নবী।
চিটাগং ভাইকিংস স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), দিলশান, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, ইলিয়াস সানি, শফিউল ইসলাম, এনামুল হক (জুনি:), নাঈম ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আসিফ আহমেদ রাতুল, নাফিস ইকবাল, সাঈদ আজমল, উমর আকমল, কামরান আকমল, মোহম্মদ আমির, জীবন মেন্ডিস, চামারা কাপুগেদারা, রবিন পিটারসন, এলটন চিগুম্বুরা।
এআই





