জরিমানা-কাউন্সেলিং কিছুতেই আটকানো যাচ্ছে না ক্রিকেটারদের। গভীর রাতে টিম হোটেল ছেড়ে ক্যাসিনোতে সময় কাটিয়ে এবার সমালোচিত নাসির হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।
পরিস্থিতি গুরুত্বের সাথে নিয়েছে ক্রিকেট বোর্ড। ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুর প্রতিবেদন পেলেই নেয়া হবে সিদ্ধান্ত- জানিয়েছেন নাজমূল হাসান পাপন।
টেস্টের পর হোয়াইট ওয়াশের ধাক্কা রঙ্গিন পোষাকেও। ২০০ রানে হারের রাতে দুঃখ দ্বিগুণ হয়েছে নাসির-শফিউলদের ক্যাসিনো কাণ্ডে।
রাত ১০টায় নিরস টিম হোটেলের চেয়ে ইষ্ট লন্ডনের ক্যাসিনোই বেশি টেনেছে তিন টাইগারকে।
তিন ক্রিকেটারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে উঠে এসেছে আসল চিত্র। নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের হোটেলে ফেরার কথা রাত দশটার মধ্যে।
তবে, রাত নয়টায় প্রিমিয়ার হোটেল আইসিসি ছেড়ে বেরিয়ে যাবার পর, টাইগার ত্রয়ীর দেখা পাওয়া যায়নি রাত সোয়া ১১টার পর্যন্ত।
ক্রিকেটারদের ক্যাসিনো যাত্রায় টালমাটাল টাইগার ক্রিকেট। শৃঙ্খলা ইস্যুতে বিসিবি আভাস দিয়েছে কঠোর অবস্থানের।
২০১৫ বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রিসবেন থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল পেসার আল আমিনের। তার জায়গায় জায়গায় অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন যে শফিউল ইসলাম তিনিও এবার হেঁটেছেন আল আমিনের দেখানো পথে।
মাঠের বাইরের মত ভেতরেও এলোমেলো টাইগার পেসার। টেস্ট সিরিজে সুযোগ কাজে লাগাতে পারেননি ওডিআইতে ডাক পেয়েছেন চোটাক্রান্ত মুস্তাফিজের জায়গায়।
দুই ওডিয়াইতে ব্যর্থতার পর তৃতীয় ওডিআইতে সুযোগ পাননি নাসির আর টেস্টে উইকেট শুন্য থাকার পর ওডিআইতে তাসকিন দুই উইকেট শিকার করেছেন ওভার প্রতি ৮ দশমিক দুই পাঁচ রান গুনে।
জেড





