থাইল্যান্ডে কুইন্স কাপের তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এখন পারের চেয়ে মোট ১১ শট কম খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট কম খেলে যৌথভাবে চতুর্থ স্থানে ছিলেন।
শনিবার তৃতীয় রাউন্ডে ৭টি 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম) করেন এই গলফার। একই সঙ্গে কোনো 'বোগি' (পারের চেয়ে এক শট বেশি) না করেই এই রাউন্ড শেষ করেন।
একই দিনে আরেক গলফার জামাল হোসেন নিজের অবস্থান ধরে রাখতে পারেননি। দ্বিতীয় রাউন্ড শেষে ১৮তম স্থানে থাকা জামাল তৃতীয় রাউন্ড শেষে ৩১তম স্থানে নেমে গেছেন।
থাইল্যান্ডের সামুই দ্বীপের সান্তিবুরি সামুই কান্ট্রি ক্লাবে ৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির জন্য লড়ছেন বাংলাদেশের দুই গলফার।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
থাইল্যান্ডে দ্বিতীয় স্থানে সিদ্দিকুর
থাইল্যান্ডে কুইন্স কাপের তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এখন পারের চেয়ে মোট ১১ শট কম খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ড শেষে





