আইসিসি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে অভূতপূর্ব বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও  সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান বলেন, আইসিসি ওয়ার্ল্ড কাপ মিশনের শুরতেই বাংলাদেশ দলের এ অভূতপূর্ব বিজয়ে আমরা আনন্দিত। আমরা আশাকরি বাংলার দামাল ছেলেরা বিশ্বকাপে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশকে মর্যাদার আসনে সমাসীন করবে।

নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।              

এসএইচ