নাগপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে টসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। তবে দলীয় অষ্টম ও নবম ওভারে এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার আউট হলে বিপাকে পড়ে প্রোটিয়ারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫ উইকেট হারিয়ে ৫০ রান। ব্যাটিংয়ে আছেন কুইন্টন ডি কক ও ডেভিড উইসি।
এর আগে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দ. আফ্রিকা। দলীয় প্রথম ওভারে ১ রান করে রান আউট হন হাশিম আমলা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ডু প্লেসিসকে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। সাজঘরে ফেরার আগে প্রোটিয়া অধিনায়ক ৯ রান করেন। গেইলের করা তৃতীয় ওভারের শেষ বলে রাসেলের তালুবন্দি হন রিলে রুশো (০)।
সপ্তম ওভারের চতুর্থ বলে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ডি ভিলিয়ার্সকে আউট করেন ডোয়েন ব্রাভো। সরাসরি বোল্ড হওয়া আগে তিনি ১০ রান করেন। আর ১ রান করে গেইলের বলে বোল্ড হন মিলার।
এবারের আসরে ক্যারিবীয়রা নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে। আর এ ম্যাচ জয় পেলে আসরের সেমিফাইনাল নিশ্চিত করবে গেইল-স্যামুয়েলসরা।
অন্যদিকে প্রোটিয়ারা নিজেদের প্রথম ম্যাচে ২২৯ রান করেও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলো। তবে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচ জিতে সেমির আশা টিকিয়ে রাখে ফাফ ডু প্লেসিস বাহিনী।
দ.আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসি, ক্রিস মরিস, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জনসন চার্লস, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, দিনেশ রামদিন, ডোয়েন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েইট, স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন।
ওএফ





