তবে পিসিবির প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এই তিন ক্রিকেটার। তার শাস্তিই হয়তো পাচ্ছেন বাবর-রিজওয়ানরা। এই তিন ক্রিকেটারকে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ছাড়পত্র দেয়নি পিসিবি।
চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার টি-টোয়েন্টি লিগ খেলবেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এরই মধ্যে বিভিন্ন লিগে ১২ জন খেলোয়াড়কে ছাড়পত্র দিয়েছে পিসিবি।
তবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে ছাড়পত্র (এনওসি) মেলেনি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও রিজওয়ানের। কানাডার ফ্র্যাঞ্চাইজি দল ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে একই দলে জুটি বাধার কথা ছিল বাবর-রিজওয়ানের।
অন্যদিকে, টরেন্টো ন্যাশনালস দলের স্কোয়াডে ছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকা সত্ত্বেও ছাড়পত্রের জন্য এমন পরিস্থিতির মুখে পড়লেন এই তিন ক্রিকেটার। তাই বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ ব্যর্থতার কারণেই তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে পিসিবি।
এমএইচ





