শাস্তি কমানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন সাকিব আল হাসান। রবিবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে গিয়ে আপিল করেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি অভিযোগে গত ৭ জুলাই সাকিবের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিসিবি। শাস্তি হিসেবে বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। সঙ্গে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাকে বিদেশি কোনো লিগ খেলার জন্য অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ