ইংল্যান্ড বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই দুই দলের ম্যাচে গ্যালারিও কানায় কানায় পূর্ণ।

আজ (১৬ জুন) রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টারে হাইভোল্টেজ এই ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। 

ভারতীয় ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ২৪তম ওভারের শেষ বলে ফ্রন্ট ফুটে এসে কাভারে খেলতে যান লোকেশ রাহুল। কিন্তু যেভাবে চেয়েছিলেন সেভাবে ব্যাটে-বলে হয়নি। কাভার অঞ্চলে দাঁড়ানো বাবর আজমের হাতে সহজ ক্যাচে পরিণত হন ৭৮ বলে ৫৭ রান করা রাহুল। ৩টি বাউন্ডারি আর ২ ছক্কায় এই রান করেন লোকেশ রাহুল।  

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৪। ৬৮ বলে ৮১ রান নিয়ে ব্যাট করছেন রোহিত শর্মা এবং ৩ বলে ৩ রান নিয়ে তার সঙ্গী হয়েছেন বিরাট কোহলি।  

উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, স্থানীয় সময় সকালে সামান্য হয়। তার পর বৃষ্টির প্রবনতা কমে যায়। বিকেলে ও সন্ধ্যায় আবার বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ। 

ম্যানচেস্টারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় সাড়ে ১০টায় (ভারতীয় সময় দুপুর ৩টা) ম্যাচ শুরু হতে তেমন কোনো সমস্যা না হলেও বিকেল ও সন্ধ্যায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ম্যাচ চলাকালীন হালকা বৃষ্টি হতে পারে। ফলে আজকের ম্যাচ ঘিরে ডার্কওয়ার্থ-লুইসের সম্ভাবনা প্রবল।  

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না।

অপরদিকে, সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে। বিশ্বকাপের কোনো খেলায় পাকিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি।  

পরিসংখ্যান: মোট ম্যাচ: ১৩১, ভারত জয়ী: ৫৪, পাকিস্তান জয়ী: ৭৩, পরিত্যক্ত: ৪।  

বিশ্বকাপ পরিসংখ্যান:  মোট ম্যাচ: ৬, ভারত জয়ী: ৬, পাকিস্তান জয়ী: ০।  

আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। অর্থাৎ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন লোকেশ রাহুল। অলরাউন্ডার শঙ্কর খেলবেন চারে। পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। ফিরেছেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আসিফ আলী।

ভারত একাদশ: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী।

এমবি