এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল শীতকালীন অলিম্পিকের আসরের উদ্বোধন করা হলো শুক্রবার। রাশিয়ার কৃষ্ণ সাগরের উপকূলীয় এলাকার শহর সোচিতে আয়োজিত হচ্ছে ক্রীড়াবিদদের শীতকালীন এ মিলনমেলা।
ফিশ্ট স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকদের সামনে ৮৭টি জাতিগোষ্ঠীর অ্যাথলেটদের প্রদর্শনীর পর ২২তম শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
অলেম্পিকের মশাল প্রজ্জ্বলন করেছেন রাশিরা সাবেক ট্রিপল স্বর্ণজয়ী তারকা ভ্লাদিস্লাব ত্রেতিয়াক এবং ইরিনা রোদনিনা।
সোচি অলিম্পিকে মোট তিন হাজার কোটি পাউন্ড খরচ করা হয়েছে, যা শীতকালীন অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়বহুল। তবে নিরাপত্তা শঙ্কা, দুর্নীতির অভিযোগ, উন্নয়ন কাজে নিয়োজিত কর্মীদের বেতন অপরিশোধ থাকা ও সমকামীদের অধিকার নিয়ে সমালোচনা তাদের এই আয়োজন ম্লান হয়ে গেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ স্বাগত বক্তব্যে বৈচিত্রতা ও বৈষম্যহীনতাকে অলিম্পিকের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন, 'সব মানুষকে একত্রিত করতে অলিম্পিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এটি মানুষকে বিচ্ছিন্ন না রেখে তাদের বৈচিত্রতা ও ঐক্যে মিলবন্ধন সৃষ্টি করে।'
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৪৪টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন অনুপস্থিত ছিলেন।
সোচি অলিম্পিকে পনেরোটি ডিসিপ্লিনে মোট ২৯০০ অ্যাথলেট অংশগ্রহণ করবেন।
ঢাকা,৮ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই