সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। গত ৯ আগস্ট বিশ্বকাপসহ তিনটি সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। এবার দ্বিতীয় দল হিসেবে আসল অস্ট্রেলিয়া।

আইসিসির বেঁধে দেয়া সূচি ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করার কথা থাকলেও প্রায় কুড়ি দিন আগেই জানিয়ে দিল কারা খেলবে বিশ্বকাপে।

গত জুলাইতে উইন্ডিজ সিরিজে চোটে ছিটকে যাওয়া অ্যারণ ফিঞ্চ বাংলাদেশ সফরে না আসতে পারলেও অধিনায়ক করা হয়েছে অ্যারন ফিঞ্চকে।

১৫ সদস্যের দলে দলে নতুন মুখ জশ ইংলিস। যার কোনও অভিজ্ঞতাই নেই আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ফরম্যাটে খেলার। এছাড়া দলে ফিরেছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা। যারা খেলেননি সবশেষ উইন্ডিজ ও বাংলাদেশ সফরে।

দলটির প্রধান নির্বাচক জর্জ বেইলি আশাবাদী এই দলটা নিয়ে। বলেছেন, “আমরা আত্নবিশ্বাসী এই দলটা নিয়ে। যে ভহেলেগুলা দলে আছে তারা সবাই দারুণ।”

১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

রিজার্ভ সদস্য: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল শামস।

এবিএস