দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুল হক ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। গড়ে তোলে অর্ধশত রানের জুটি। তবে এরপরই বাগড়া দেয় বৃষ্টি। ফলে খেলা আবারো বন্ধ হয়ে যায়। তবে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বৃষ্টি শেষে আবার খেলা শুরু হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। মুমিনুল ৫২ আর মাহমুদউল্লাহ ২২ রান নিয়ে অপরাজিত আছেন।
এমএনজে





