দলীয় ১০০ রানের মাথায় তামিম ইকবালের উইকেট হারালো বাংলাদেশ দল। এর আগে লিটন কুমার দাস শূন্য রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটের পতন হয় ৯ রানে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় খেলা শুরু হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে ছিলো মুশফিকুর রহিম ৪৭ বল খেলে ৪৪ রান এবং সাকিব আল হাসান ২ বল খেলে ১ রান করেন। দলীয় সংগ্রহ ২৩ ওভার ৫ বলে ১০২ রান।

এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুরতাজা ও জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুমবুরা টস করেন। টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক চিগুমবুরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ স্কোয়ার্ড: মাশরাফি বিন মুর্তাজা (অধি:), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়ার্ড: এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংবে, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পেনিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।

এআই