জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাফ-সেঞ্চুরি পার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার ব্যাটে ভর করে ব্যাটিং বিপর্যয় কেটেছে টাইগারদের।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি পূর্ণ করেন করেন সাকিব। ৫৭ বলে চারটি বাউন্ডারির সুবাদে ৫০ রান পূর্ণ করেন ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া এই অল রাউন্ডার।

সাকিবের সর্বশেষ ওয়ানডে হাফ-সেঞ্চুরিটাও বেশি দিন আগের না। ভারতের বিপক্ষে গত জুনে করেছিলেন ২৬তম হাফ-সেঞ্চুরি। ওয়ানডেতে পাঁচটি সেঞ্চুরির মালিকের সামনে এখন সুযোগ থাকছে অর্ধ-শতককে শতকে পরিণত করার।

সাকিবের ব্যাটে রানের চাকা সচল আছে বাংলাদেশের। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৮ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৫৯) ও মুশফিকুর রহিম (২১)।

এদিন টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় আট রানে পানিয়ানগারার শিকারে পরিণত হন তামিম ইকবাল (৫)।

তবে এনামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানের চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু ১২ রান করা এনামুলের পর মাত্র এক রান করে মাঠ থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ। মাত্র ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

এরপর সাকিব ও মুমিনুল অর্ধশতক পার করেন। কিন্তু দলীয় ৭০ রানের নাইম্বুর বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ৩১ রান করা মুমিনুল।

জেডআই