অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল পর্বে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয় লাভ করেছে ক্যারিবীয়রা যুবারা। ভারতের দেওয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভার শেষে ৫ ইউকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে মাত্র ৪৫.১ ওভারে ১৪৫ রান করে অলআউট হয় ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও ধীর গতি বজায় রেখে জয় পান ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন গিডরন পোপ ও তেভিন ইমলাচ। ইনিংসের তৃতীয় ওভারে ইনফর্ম ব্যাটসম্যান পোপকে ফিরিয়ে দেন ভারতীয় পেসার আভিস খান।
টপএজ হয়ে খলিল আহমেদের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৩ রান। ইনিংসের অষ্টম ওভারে খলিল আহমেদের এক্সট্রা বাউন্সে লমরোরের হাতে ধরা পড়েন ইমলাচ (১৫)।
দুই ওপেনারকে হারানোর পর দলীয় ৬৭ রানে অধিনায়ক শিমরন হেটমায়েরকে হারায় ক্যারিবীয়রা। ৫৩ বলে ২৩ রান করে মায়ঙ্ক দাগারের বলে আউট হন তিনি।
বিদায়ের আগে কার্টিকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন ক্যারিবীয় দলপতি। এরপর ব্যাটিংয়ে নেমে দাগারের দ্বিতীয় শিকারে বিদায় নেন স্প্রিংগার (৩)। দলীয় ৭১ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় ক্যারিবীয়রা।
দাগারের আরেক দুর্দান্ত ডেলিভারিতে বিদায় নেন ৩ রান করা গোলি। দাগার তার তৃতীয় উইকেটটি নিতে নিজের বলে নিজেই ক্যাচ নেন। এরপরই ঘুরে দাঁড়াতে চেষ্টা করে ভারতের যুবারা।
এমকে





