রেকর্ড গড়ে ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা! অনন্য ক্রিকেটার হিসাবে তিনি টানা চার সেঞ্চুরি করেছেন বিশ্বকাপ আসরে। বিশ্বকাপ তো নয়ই  ওয়ানডে ইতিহাসেও নেই এ রেকর্ড। দুর্দান্ত ফর্মে থাকা সাঙ্গাকারা বিশ্বকাপরে এক আসরে পাঁচশ’ বা এর বেশি রানের রেকর্ডও গড়লেন।   

বিশ্বকাপের এবারের আসরে বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোরবোর্ডে চার রান যোগ করেই এ রেকর্ড গড়েন সাঙ্গাকারা। আগেই ঘোষণা দিয়েছিলেন এই বিশ্বকাপের পরই তিনি অবসরে যাবেন। সেই হিসাবে এই ম্যাচই হতে পারে  এই বিস্ময়কর ক্রিকেটারের শেষ ম্যাচ।

জেআই