উইল ইয়ং রিভিউ নিয়েও ফিরতে পারেন না ক্রিজে। সাইফ উদ্দিনের করা ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে ইয়ংয়ের পায়ে লাগলে এলবিডব্লুর আবেদন করলে আউট দিয়ে দেন আম্পায়ার। ইয়ং রিভিউ নিলেও সেটি খারিজ হয়ে যায়। এরপর একই ওভারের শেষ বলে কলিন ডি গ্র্যান্ডহোমও এলিবির শিকার হয়ে ফিরেছেন সাজঘরে।
এক ওভারে দুই উইকেট নিয়ে কিউইদের বেশ চাপে ফেলে দিলেন সাইফউদ্দিন। সফরকারীদের সংগ্রহ ৭ ওভারে ৩ উইকেটে ৪৭ রান পাওয়ার প্লে
নিউজিল্যান্ড: ৪০/১ (৬ ওভার), রাচীন রবীন্দ্র-১০ (৯), উইল ইয়ং: ১৪ (১৬), মোস্তাফিজুর রহমান ১/০
নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন: কিউইদের প্রথম উইকেটের পত্ন। দলের দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচীন রবীন্দ্র মিলে দারুণ শুরুর ইংগিত দিলেও তৃতীয় ওভারেই ফিরতে হয়েছে ফিনকে। ১০ বলে ৩ চারে ১৫ রান করা ফিন মোস্তাফিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।
টস: টি-টোয়েন্টি ক্যারিয়ারে একশতম ম্যাচ খেলতে নামলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের অধিনায়কের দারুণ এই মাইলফলকের ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ।
এবিএস





