ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে জায়গাটা আরো মজুবত করল আর্সেনাল। সোমবার রাতে নিউক্যাসেলকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থানটি সুসংহত করল তারা।
শনিবার সাউদাম্পটনের কাছে হেরে যায় বর্তমানের পঞ্চম স্থানে থাকা এভারটন। ফলে চতুর্থ স্থানটি আরো নিরাপদ করার যাওয়া সুযোগ পায় কোচ আর্সেন উইঙ্গারের শিষ্যরা। সেই সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় পেয়েছে ওজিলরা।
এই জয়ের ফলে লিগ টেবিলে ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৮০ নিয়ে শীর্ষে লিভারপুল ও ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
এদিন খেলার ২৬ মিনিটে লরেন্ট কুসসাইলনির চমৎকার ফিনিশিংয়ে লিড নেয় আর্সেনাল। বিরতির ৩ মিনিট আগে এমিরেটাস স্টেডিয়ামে দলের জোড়া গোল পূর্ণ করেন মিসুত ওজিল।
বিরতির পর আরো এক গোল পায় স্বাগতিকরা। ৬৬ মিনিটে হেড দিয়ে এই গোলটি করেন ওলিভির জিরোর্ড।
এই জয়ের ফলে আর্সেনাল আনন্দ উল্লাস করলেও বেদনার তীর বিধেছে নিউক্যাসেল কোচ অ্যালান পাদ্রের অন্তরে। কারণ এই নিয়ে টানা ছয় ম্যাচ হেরেছে তার দল। ১৯৮৭ সালের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে হারের স্বাদ পেয়েছে দলটি। ফলে চাকুরী হারানোর শঙ্কায় আছেন দলটির কোচ।
খেলা
শীর্ষ চারের জায়গাটি আরো মজবুত করল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে জায়গাটা আরো মজুবত করল আর্সেনাল। সোমবার রাতে নিউক্যাসেলকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থানটি সুসংহত করল তারা।





