ঘুর্ণিঝড় ‘ইয়াস’র কারণে যেখানে খেলা হবার আশাই কমে যায় সেখানে ঠিক সময়েই শুরু হয় খেলা। আজ দুপুরে ব্যাট করতে নেমে টাইগার টপ-অর্ডারের ধ্বস পেছনে ফেলে মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৫ মে) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে লঙ্কান বোলিংদের দুর্দান্ত বোলিংয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করে দলকে লড়াকু সংগ্রহ এনে দিচ্ছেন টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ বলে ১২৫ রান করেন মুশফিক।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে ৮৪ রানের মাথায় থেমে গেলেও দ্বিতীয় ম্যাচে আর সেই ভুল করেননি।
দলীয় ৪৭ রানেই বিদায় নেন চার ব্যাটসম্যান। সেই থেকে কখনও লিটন দাস, মোসাদ্দেক, মাহমুদউল্লাহকে নিয়ে ইনিংস বড় করেছেন।
৭০ বলে মাত্র ১টি চারে ৪১তম অর্ধশতক পূর্ণ করার পর ছুটেন সেঞ্চুরির পথে। তবে বৃষ্টি বাধায় থেমে যেতে হয়েছে দুইবার। প্রথমে ৪১.১ ওভারের সময় তার ৮৪ রানের মাথায় বৃষ্টিতে প্রায় কুড়ি মিনিট খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে ৪৩.৩ ওভারের সময় মুশফিকের ৯৬ রানের মাথায় আবারও বৃষ্টির বাগড়া।
এর প্রায় চল্লিশ মিনিট খেলা বন্ধ থাকার পর ব্যাট করতে নেমে ১১৪ বলের মাথায় ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে দুই রান নিয়ে মুশফিক পূর্ন করেন ক্যারিয়ারের অষ্টম শতকের ইনিংস।
দলীয় ৭৪ রানে চার উইকেট হারানোর পর মুশফিকের সঙ্গে জুটি বাধেন মাহমুদউল্লাহ। ওই জুটিতে বড় সংগ্রহের আশা জাগে বাংলাদেশের। কিন্তু মাহমুদউল্লাহ পারলেন না লম্বা সময় থিতু হতে। ৪১ রানে মাহমুদউল্লাহ ফিরলে ভাঙে ৮৭ রানের ওই জুটি। এরপর শেষের দিকের ক্রিকেটারদের নিয়ে শেষ পর্যন্ত ২৪৬ রানের পুঁজি এনে দেন মুশফিক।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৪৬/১০ (তামিম ১৩, লিটন ২৫, সাকিব ০, মুশফিক ১২৫, সৈকত ১০, মাহমুদউল্লাহ ৪১, আফিফ ১০, মিরাজ ০, সাইফউদ্দিন ১১, শরিফুল ০, মুস্তাফিজ ০; উদানা ৯-০-৪৯-২, চামিরা ৯.১-১-৪৪-৩, হাসারাঙ্কা ১০-১-৩৩-১, লাকশান ১০-০-৫৪-৩, ডি সিলভা ৩-০-২৩-০)।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসিকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, ধানুষ্কা গুনালিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা,আশেন বান্দেরা, ধাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, উসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থা চামিরা।
এমবি





