মাঠে বল নিয়ে আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দেন গ্যারেথ বেল। গোল করে সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান ওয়েলসের এই তারকা। আর এবার কিনা বেলের গাড়িতে হামলা করে বসল রিয়ালের সমর্থকরা! কারণটা কী?

রোববার রাতে মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে অফসাইডের কারণে বেলের একটি গোল বাতিল হয়ে যায়। এ ছাড়া গোলের সুযোগও নষ্ট করেন রিয়ালের এই উইঙ্গার।
ম্যাচের পর নিজের বেন্টলে গাড়ি করে স্টেডিয়াম থেকে ফিরছিলেন বেল। ঠিক তখনই রিয়ালের একদল ক্ষুব্ধ সমর্থক তার গাড়ির কাঁচে ঘুষি মারে ও ধাক্কা দেয়। ওই সমর্থকরা বেলকে গালিও দেয়। যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অবশ্য বেল ঝড়ের বেগে গাড়ি চালিয়ে চলে যান।

এদিকে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ওয়েবসাইডে এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় তিনজন জড়িত ছিল। যাদের একজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন। ওই ব্যক্তি ক্লাবের সদস্য। তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে বলেও জানায় রিয়াল। তথ্যসূত্র : ডেইলি মেইল।

ইআর